ফাতেহা পড়ে তখন আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকেন। বান্দা যখন পড়ে আলহামদু (সকল প্রশংসা)

বান্দা যখন সুরায়ে

ফাতেহা পড়ে তখন
আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকেন।
বান্দা যখন পড়ে আলহামদু (সকল প্রশংসা)
আল্লাহ বলেন ,সকল প্রশংসা কার জন্য?
বান্দা বলে লিল্লাহি (আল্লাহর জন্য)
আল্লাহ বলেন, আল্লাহ কে?
বান্দা বলে রাব্বিল আ'লামীন (যিনি বিশ্বজগতের পালনকর্তা)
আল্লাহ বলেন,আমারবান্দা আমার প্রশংসা করেছে
বান্দা বলে আর রাহমানির রাহীম (যিনি পরম করুণাময়, অতি দয়ালু)
আল্লাহ বলেন,আমার বান্দা আমার প্রশংসা করেছে।
বান্দা বলে মালিকি য়াওমিদ্দীন (যিনি বিচার দিবসের মালিক )
আল্লাহ বলেন ,আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে।
বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
(হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই)।
আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন দেখ,
আমার এ বান্দা আমার প্রশংসা করেছে,
সে কেবল আমারই ইবাদত করে এবং
আমার কাছেই সাহায্য চায়।
অত:পর তিনি বান্দাকে সম্বোধন করে
বলেন, হে বান্দা! আমি তোমার উপর খুশি
হয়ে গেলাম, বল তুমি আমার কাছে কী চাও ?
বান্দা বলে ইহদিনাস .... হে আল্লাহ
আমাকে সরল সঠিক পথে পরিচালিত কর
তাদের পথে যাদের উপরে তুমি নিয়ামত
দান করেছো যাদের উপর তোমার ক্রোধ
নিপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট ও
হয়নি!
Photo
Photo

Comments