Posts

Showing posts with the label Asif
Image
কুমিল্লা জিলা স্কুলে পড়াকালীন সময়ে আমাদের   কুমিল্লা জিলা স্কুলে পড়াকালীন সময়ে আমাদের তিন দিকপাল শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় হাবীবউল্লাহ স্যার ( ইংরেজী), হেদায়েতুল ইসলাম স্যার( বাংলা ), মোশাররফ হোসন স্যার (ম্যাথ এন ফিজিক্স)। অনেক কৃতজ্ঞতা স্যারদের প্রতি। তিনজনই আল্লাহ’র প্রিয় হয়ে গেছেন করোনা কালীন সময়ে। যাবো যবো করে আর স্যারদের সাথে দেখা করতে পারিনি। আমি আসলে উনাদের ছাত্রই হতে পারিনি। স্যারদের জীবদ্দশায় নিশ্চয়ই তাদের সবচেয়ে Worst ছাত্রের গায়কীর সাফল্যে আনন্দিত ছিলেন। ফালতু ব্যস্ততার অজুহাতে স্যারদের সালাম করার মত সময় বের করতে পারিনি। নিজেকে নিজেই ধিক্কার জানাই। স্যারদের জীবিত অবস্থায় যাওয়া উচিত ছিল, এখন আফসোস করাটাই সবচেয়ে বড় শাস্তি আমার। আওয়ার লেডী অব ফাতিমা গার্লস স্কুলের রি-ইউনিয়নের সুবাদে সেই শিক্ষাজীবনের শুরুর শিক্ষয়িত্রী মহোদয়াদের সাক্ষাৎ পেলাম। আওয়ার লেডী স্কুল মানেই ডিসিপ্লিন। কঠিনতর শাস্তি পাওয়া এক দুষ্ট ছাত্র ছিলাম আমি। প্রতিদিনই কোন না কোন অপরাধে স্কুলের মাঠে নি- ডাউন করে থাকতে হতো। ভোরে চুরি করা ফুল উপহার দিয়েও মিস’দের মন গলাতে পারিনি, কারন আমি ছিলাম ফাঁকিবাজ ছাত্র। ছোট্টব...