সর্তকবানী__পোস্ট
সর্তকবানী__পোস্ট
গুজবে__কেউ__কান__দিবেন__না 👀
আসুন সবাই গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াই.
ঘটনাটা আজকে নামাজ পড়ে দোকানে গিয়ে বসি,কিছু লোক কথা বলছে লবন লবন নাকি
২০০৳টাকা ১০০৳ টাকা ১২০৳ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে..!!
উনারা বাড়িতে ফোন দিয়ে বলতাছে ৪/৫ কেজি লবণ কিনে রাখার জন্য. !
লবণের নাকি সঙ্কট চলছে লবণের নাকি দাম বেড়ে গেছে...!
আমি শুনে আশ্চর্য লবণ এতো টাকা কেজি...? বাড়িতে ফোন দিলাম বাবার কাছে, বাবার ফোন বন্ধ । তারপর ফোন করি আম্মার কাছে, ছোট ভাই ফোন রিসিভ করলো, কিরে আমাদের এদিকে লবণ কতো..? ও বললো ভাইয়া লবণ নাকি দাম বেড়ে যাচ্ছে আমি শুনে ৪ কেজি লবণ কিনে আনলাম ২৫ টাকা ধরে..
আমি আশ্চর্য এতো লবণ একসাথে কিনা হয়নি.. আজকে নাকি ৪ কেজি লবণ একসাথে নিয়ে আসলো..
তারপর রাস্তার পাশে এক দোকানদার খালা রুটি বিক্রি করে..
খালা আমাকে বললো
লনাকি ২০০৳টাকা কেজি হয়ে গেছে .. আমি বললাম আরে বাবা এগুলো গুজব আমি এইমাত্র বাসায় ফোন দিলাম ছোট ভাইয়ের কাছে ও বললো ভাইয়া ২৫ টাকা করে কিনে আনলাম..
আমি বললাম গুজবে কান দিবেন না.. ঐ খালা আমার সাথে ঝগড়া শুরু করে দিলো, আমি বললাম ঠিক আছে খালা আপনার সাথে তো দোকান আছে আপনি যেয়ে বলবেন আমাকে ৫ কেজি লবণ দিন,,, যেয়ে বলবেন না দাম কতো করে..তারপর খালা ৫ কেজি লবণ কিনে আনল ২৫ টাকা করে,,, আমি বললাম খালা এইবার বুজেন,,এইজন্য বললাম গুজবে কান দিবেন না...এইবার আসুন ১ টাকার লাল কয়েন নিয়ে কথা বলি...
এই ১ টাকার লাল কয়েন নিয়ে ২০১১ বা ২০১২ সালের কথা..এই ১ টাকার লাল কয়েন দিয়ে নাকি সিম বা স্বর্ন তৈরি করা হয়,,এই গুজবে ১ টাকার লাল কয়েন ৫০০৳টাকা ২০০৳ টাকা ১২০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে,, পরে শুনি এইগুলা সম্পুর্ন মিথ্যা গুজব,, আসলে আমাদের বাংলাদেশের জনগণ গুজবে বিশ্বাসী... পরিশেষে একটা কথা মনে পড়ে, চিলে নাকি কান নিয়ে গেছে,, আমরা সবাই চিলের পিছনে দৌড়াচ্ছি.. আসলে আমরা নিজের কানে হাত দিয়ে দেখিনা কান আছে না চিলে নিয়ে গেছে...
বিঃদ্রঃ-আসুন আমরা সবাই গুজবের বিরুদ্ধে সোচ্চার হই..গুজবে কেউ কান দিবেন না 👀



Comments
Post a Comment