রাত ১০টা ! খুব সুন্দরী
রাত ১০টা!খুব সুন্দরী
অ,,,
রাত ১০টা!খুব সুন্দরী একটি মেয়ে রাস্তার পাশে দাড়িয়ে আছে, আমাকে দেখেই বলে উঠলো,,,,
--এই যে দাড়ান!
--জ্বি কিছু বলবেন?
--হ্যা!
--বলুন--
--আমাকে একটু হেল্প করবেন প্লিজ??
--কেনো কি হইছে?
--আশেপাশে কোনো রিকশা পাচ্ছি না খুব ভয় করছে।তাই বলছিলাম আমাকে যদি বাসা পর্যন্ত পৌছে দিতেন।
--বাসার এড্রেস বলুন
--২১৯ নাম্বার রোড ৩২৫ বাসা।
--কিন্তু আমি তো এমন জায়গা চিনি না!
--আমি ও চিনি না!রিকশা ওয়ালাকে বললে সে নিয়ে যায়!
--আজব!তো কি করবেন এখন!
--আপনার বাসায় একটু নিয়ে চলুন না!আজকের রাতটা না হয় সেখানেই কাটিয়ে দিবো।
--অসম্ভব!খালি বাসায় কোনো মেয়েকে নিয়ে যাওয়া ঠিক হবে না।
--খালি বাসা মানে?
--মানে আম্মু আব্বু নানুর বাসায় গেছেন বেড়াতে।
--তাহলে তো ভালোই!
--ভালো মানে?
--মানে কেউ সন্দেহ করতে পারবে না, আমি ভোরবেলায় উঠে চলে যাবো।
--আচ্ছা একটা কথা বলুন তো,আপনি আমাকে এতো বিশ্বাস করছেন কি ভাবে!আমি চাইলেই তো আপনার ক্ষতি করতে পারি!
--করবেন না, সেই বিশ্বস্ত সার্টিফিকেট আছে!
--সার্টিফিকেট মানে!
--আপনার মুখের ছোট্ট ছোট্ট দাড়ি গুলো!
(আমি আর কোনো কথা বললাম না!অনেক টা মুগ্ধ হয়ে মেয়েটিকে নিয়ে বাসায় ফিরলাম, তাকে অন্য রুমে রেখে,
ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম!সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটি বাসায় নেই।হয়তো চলে গেছে।পরের দিন নানু বাড়ি থেকে আব্বু আম্মু আসলো।এসেই আম্মু আমার রুমে ঢুকে খুব আগ্ৰহ নিয়ে বলতে শুরু করলো,,
--রাজু তোর জন্য একটা পাত্রী দেখেছি,,
--পাত্রী কি আম্মু?
--বোকা ছেলে!বিয়ে করবি না, সেই হবু বউয়ের কথা বলছি।
--এখনি বিয়ে কেনো?সবেমাত্র চাকরিটা পেয়েছি।
--আর কোনো অজুহাত চলবে না বাবা আগামী মাসের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি।
--যা ভালো মনে হয় তাই করো আম্মু!
(আম্মু চলে যাচ্ছে,, এমন সময় দরজা কাছে গিয়ে পিছন ফিরে চেয়ে বলে উঠলো)
--রাজু কাউকে পছন্দ করে থাকলে বলতে পারিস
(আমি মনে মনে বললাম সত্যিই আমার মায়ের কোনো তুলনা হয় না তার পর বললাম)
--না মা আমার কোনো পছন্দ নেই।
(আম্মু মুচকি হেসে বললো )
---কিন্তু তোকে একজন পছন্দ করে!
(আমি হঠাৎ বোকা হয়ে গেলাম!ভাবনায় পড়ে গেলাম!যাই হোক সব ভাবনা দূরে ঠেলে চাকরিতে মনোযোগ দিলাম, দেখতে দেখতে এক মাস চলে গেলো!
প্রথম বেতন পেলাম ২৫ হাজার, মায়ের জন্য বাবার জন্য সামান্য শপিং করলাম বাসায় ফিরতেই আম্মু বলে উঠলো,,,
---রাজু বাবা আমাদের জন্য আনলেই হবে?বউমার জন্য কিছু আনিসনি?
---বউ মা!!
---হুম!আগামী শুক্রবার তোর বিয়ে!বলছিলাম,১মাসের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো!
---তুমি পারো ও আম্মু,
(বাপের একমাত্র ছেলে হিসেবে নিজের বিয়ের আয়োজন নিজেকেই সব করতে হচ্ছে, আজ শুক্রবার!
আজ আমার বিয়ে।সারাদিনের আনুষ্ঠানিকতা শেষে বাসর রাত।বাসর ঘরে ঢুকতেই চমকে গেলাম!এতো সেই মেয়ে, যে রাত ১০টার সময় আমার হেল্প চেয়ে বাসায় এসে উঠছিলো!
আমি থ হয়ে মেয়েটার দিকে রইলাম।ঘোর ভেঙে দিয়ে বালিকা বলে উঠলো,
---কি ব্যাপার চমকে গেলেন?
---তুমি?
---হ্যা আমি!একটা কথা কি জানেন?বিয়েটা হলো সারাটা জীবনের ব্যাপার।যাকে বিয়ে করবো, তাকে একটু পরীক্ষা করে দেখবো না সে কেমন চরিত্রের ?তাই আপনার সাথে সেদিনের নাটক টা করে ছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী।
---তাহলে পরীক্ষায় কি পাশ করলাম?
---১০০ তে ১০০ পাইছেন!!!
---তাহলে মিষ্টি খাওয়া ও
অতঃপর ঠোঁটের উপর আলতো অনুভব করলাম, নতুন বউয়ের মিষ্টি ছোঁয়া!!☺️😊😍❤️🌹
সমাপ্ত,,,,,
![]() |
| Photo |

Comments
Post a Comment